CP NEWS
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪০ জন

রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতিঃ পরাজিত প্রার্থীর ইশতেহার তুলে দিল বিজয়ী সংসদ সদস্যের হাতে

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতে নিজের ১২দফা নির্বাচনি ইশতেহার তুলে দিচ্ছেন এনসিপি প্রার্থী ডা. জাহিদুল ইসলাম।

ময়মনসিংহ-১১ ভালুকা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতে নিজের ১২দফা নির্বাচনি ইশতেহার তুলে দিয়েছেন সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজিত ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. জাহিদুল ইসলাম। এ ঘটনা ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংসদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এনসিপি ভালুকা উপজেলা কার্যালয়ে এনসিপি, জাতীয় যুবশক্তি, জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। ওই সময় এনসিপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

ওই সময় নবনির্বাচিত এমপির হাতে নিজের ১২ দফার ইশতেহার তুলে দিয়ে আগামীর সমৃদ্ধ ভালুকা বিনির্মাণে যেকোনো উন্নয়নমূলক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। 

এনসিপি ভালুকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন মাস্টার বলেন,‘বিজয়ীর হাতে বিজিতের নির্বাচনী ইশতেহার তুলে দেয়া স্থানীয় রাজনীতিতে একটি বিরল ঘটনা।’

নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু রাজনীতিতে বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন বলে জানান এবং ওই ইশতেহার পর্যালোচনা করে যেগুলো বাস্তবায়ন যোগ্য সেগুলো বাস্তবায়ন করবেন বলে উল্লেখ করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০