cpn
১৩ মে ২০২৬, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৪ জন

ঢাকায় নিয়ে আসা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে

ডোনাল্ড ট্রাম্পকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে

কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে জমে উঠেছে কেনাবেচা ও দর্শনার্থীদের ভিড়। তবে এবার সবার নজর কেড়েছে ব্যতিক্রমী রঙের এক বিশাল মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি রঙের এলবিনো মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। অদ্ভুত চেহারা ও নামের কারণে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে প্রাণীটি।

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ থাকা এই মহিষটিকে দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে শুধুই এক নজর দেখতে খামারে হাজির হচ্ছেন।

আরও পড়ুন…

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

খামার সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। সম্প্রতি ঢাকার এক ক্রেতার কাছে লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে এটি বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে নতুন মালিকের কাছে মহিষটি হস্তান্তর করা হবে।

 

কেন নাম রাখা হলো ‘ডোনাল্ড ট্রাম্প’?

খামার কর্তৃপক্ষ জানায়, মহিষটির মাথার সামনের অংশে থাকা লম্বা লালচে-সোনালি চুল অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিচিত হেয়ারস্টাইলের সঙ্গে মিল রয়েছে। সেই কারণেই মজার ছলে প্রাণীটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে এই নামই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

শুধু নাম নয়, গোলাপি বর্ণের শরীরও মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। সাধারণত মানুষ কালো রঙের মহিষ দেখতে অভ্যস্ত হলেও এই এলবিনো মহিষটির রং সম্পূর্ণ ভিন্ন হওয়ায় শুরু থেকেই এটি দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়।

 

বিশেষ খাবারে বেড়ে উঠেছে ‘ট্রাম্প’

খামারের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, মহিষটির যত্নে কোনো কমতি রাখা হয়নি। প্রতিদিন ১২ ধরনের উপাদান মিশিয়ে বিশেষ খাদ্য তৈরি করা হয়। খাদ্যতালিকায় রয়েছে ঘাস, ভুট্টা, ভুসিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার।

তিনি বলেন, এলবিনো জাতের মহিষ সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। এই মহিষটিও অত্যন্ত নম্র ও ভদ্র আচরণের। কেউ বিরক্ত না করলে এটি আক্রমণাত্মক আচরণ করে না।

তার ভাষায়, “মানুষ সাধারণত কালো মহিষই দেখে অভ্যস্ত। কিন্তু এই গোলাপি রঙের মহিষ দেখে শুরু থেকেই সবাই অবাক হয়েছে। পরে নামটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি আরও জনপ্রিয় হয়ে ওঠে।”

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনুসের শাস্তি দাবি

 

দর্শনার্থীদের ভিড়ে মুখর খামার

খামারের কর্মচারী ও রাখালদের ভাষ্য, দর্শনার্থীদের বড় একটি অংশ শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতেই খামারে আসছেন। বিশেষ করে শিশুদের মধ্যে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকে মহিষটির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করছেন।

রাখাল জুবায়ের জানান, খামারে আরও কয়েকটি পশুর ব্যতিক্রমী নাম রয়েছে—যেমন ‘তুফান’, ‘রহমান ডাকাত’ ও ‘মাস্তান’। তবে জনপ্রিয়তার দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে ‘ডোনাল্ড ট্রাম্প’।

 

সামাজিক যোগাযোগমাধ্যমেই জনপ্রিয়তা

খামার সংশ্লিষ্টদের মতে, শুধু ভিন্ন রঙের কারণেই নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও রিলস ছড়িয়ে পড়ার কারণেই মহিষটি দ্রুত পরিচিতি পেয়েছে। টিকটক, ফেসবুক ও ইউটিউবে এর নানা ভিডিও ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

খামার মালিক জিয়াউদ্দিন মৃধা বলেন, বর্তমানে পশুর নামকরণ শুধু ব্যবসায়িক কৌশল নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক প্রবণতায় রূপ নিয়েছে। ব্যতিক্রমী নাম সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি জানান, শুরুতে মজা করেই নামটি রাখা হয়েছিল, কিন্তু পরে সেটিই খামারের পরিচিতি বাড়িয়ে দেয়।

 

এলবিনো মহিষ নিয়ে যা বলছে প্রাণিসম্পদ বিভাগ

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলায় এবার কোরবানির পশুর চাহিদা প্রায় ১ লাখ ৩ হাজার। এর বিপরীতে জেলার ৬ হাজার ৫৩৫টি খামারে প্রস্তুত রয়েছে প্রায় ১ লাখ ১৩ হাজার পশু। অর্থাৎ জেলার চাহিদার তুলনায় অতিরিক্ত পশু রয়েছে।

তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত মহিষটি কোনো বিদেশি জাত নয়, বরং এটি দেশীয় এলবিনো প্রকৃতির মহিষ। প্রাণিসম্পদ বিশেষজ্ঞদের মতে, শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণে এলবিনো প্রাণীর গায়ে এমন ব্যতিক্রমী রঙ দেখা যায়। এ ধরনের প্রাণী তুলনামূলক বিরল হওয়ায় সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০