সিপিএন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর…

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন (সোমবার) ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। দুইটি বুলডোজার ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা আরও বেড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং সেখানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। এই অস্থির পরিবেশে রাফিয়ার সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। তখন ভিড়ের মধ্য থেকে একজন মন্তব্য ছুড়ে দেয়— ‘পরীমনির মতো ভাইরাল হতে এসেছেন নাকি?’

এই কথায় রাফিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি বারবার জানতে চান— কে এমন মন্তব্য করেছে। এরপর পুলিশের দিকে এগিয়ে গিয়ে তিনি প্রশ্ন করেন, ‘কী দেখে মনে হলো আমি ভাইরাল হতে এসেছি?’

পরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে রাফিয়া জানান, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা তার নেই।

আরও পড়ুন

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘সোজা কথা— আমি ভবিষ্যতে রাজনীতিতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বিএনপি-জামায়াত, সবদলই আমাকে হতাশ করেছে। এনসিপি নিয়ে কিছু আশা ছিল, সেটাও ক্রমে ভেঙে যাচ্ছে। ‘মন্দের ভালো’ ভেবে কোনো দলে যাওয়ার চিন্তাও করি না।’

তিনি আরও জানান, যতদিন মানুষ নিপীড়নের শিকার হবে এবং স্বৈরাচারের প্রভাব রাষ্ট্রে বিদ্যমান থাকবে, ততদিন তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন। তার কোনো রাজনৈতিক দল নেই, ব্যক্তিগত স্বার্থও নেই— কেবল অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানোই তার লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০