সিপিএন ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

Oplus_131072

প্রশ্নফাঁসের বিরুদ্ধে চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও সাহসী অবস্থানের প্রশংসা করে তিনি বলেছেন, এ আন্দোলনকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ‘হাইজ্যাক’ করা উচিত নয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২২ জুলাই) রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্কুলজীবনের একটি পুরোনো সাদাকালো ছবি শেয়ার করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি প্রশ্নফাঁসের বিষয়টিকে শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুতর সংকট হিসেবে উল্লেখ করেন।

সালমান খান লেখেন, “প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা। এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তাই এই আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এর সম্পূর্ণ কৃতিত্ব দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য।”

 

তিনি আরও বলেন, সরকারের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। তাঁর ভাষায়, “এটি এমন একটি পরিস্থিতি, যেখানে সবারই জয় হতে পারে। আমি ইতিবাচক সিদ্ধান্তের আশা করছি এবং যারা শিক্ষিত হতে চায়, তাদের সবার জন্য শুভকামনা জানাই।”

 

পোস্টের শেষাংশে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন সালমান খান। তিনি বলেন, ভবিষ্যতে ভারত এমন একটি শিক্ষা গন্তব্যে পরিণত হোক, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য আসবে।

 

এর আগে প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও বেশ কয়েকজন তারকা। তাঁদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তাঁরা সবাই শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের দাবির প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১০

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১১

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১২

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৩

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৪

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৬

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৭

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৮

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৯

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

২০