সিপিএন ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

চলতি বছরে ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা প্রত্যাহার করেছে চারটি দেশ। ইরান, বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়া তাদের অভিবাসন নীতিতে পরিবর্তন এনে ভারতীয় নাগরিকদের জন্য বিদ্যমান ভিসা-সুবিধা বাতিল বা কঠোর করেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে এখন ৮১তম। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা সমমানের সহজ ভিসা-সুবিধা পান। গত বছর এই সংখ্যা ছিল ৫৭।

  • মোদীর পতন হয়েই গেলো?

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে এতদিন সাধারণ ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারতেন। শিরাজের ঐতিহাসিক নাসির আল-মুলক মসজিদ কিংবা তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজার ঘুরে দেখতে আগাম ভিসার প্রয়োজন হতো না। তবে সেই সুবিধা আর থাকছে না। ২০২৫ সালের নভেম্বরে ইরান ভারতীয় নাগরিকদের জন্য চালু থাকা ভিসা অব্যাহতি কর্মসূচি স্থগিত করেছে।

 

একইভাবে লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও ভারতীয় নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করেছে। এখন দেশটিতে ভ্রমণের জন্য আগে থেকেই অনলাইনে ই-ভিসার আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনুমোদনের অপেক্ষা করার পরই ভ্রমণ করা যাবে।

 

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেও ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া কঠোর করেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে দেশটি। ফলে ভারতীয় ভ্রমণকারীদের এখন আগেই প্রয়োজনীয় ভিসা-প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

অন্যদিকে, ২০২৬ সালে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে নিকারাগুয়া। ১৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালার আওতায় ভারতীয় নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বাতিল করা হয়েছে। তাদের ‘সি’ বা ‘কনসালটেড ভিসা’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে দেশটিতে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া কোনো ভারতীয় নাগরিক নিকারাগুগামী বিমানে আরোহন করতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০