আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

এবার পারমাণবিক অস্ত্র বহনকারী রকেট লঞ্চারের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

ফাইল ছবি

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়া প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করার একদিন পর রোববার (১৫ মার্চ) এই পরীক্ষা চালানো হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনারা বসন্তকালীন যৌথ সামরিক মহড়া শুরু করার পরই উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। মহড়াটি আগামী ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, গতকাল শনিবার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের (এমআরএলএস) পরীক্ষা তদারকি করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।

সংবাদমাধ্যমটি জানায়, পরীক্ষায় ৬০০ মিলিমিটার ক্যালিবারের ১২টি ‘আল্ট্রা-প্রিসিশন’ মাল্টিপল রকেট লঞ্চার এবং দুটি আর্টিলারি কোম্পানি অংশ নেয়।

কেসিএনএ জানায়, কিম বলেন এই মহড়া পিয়ংইয়ংয়ের শত্রুদের মধ্যে ‘অস্থিরতা’ সৃষ্টি করেছে এবং কৌশলগত পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক শক্তি সম্পর্কে ‘গভীর ধারণা’ দিয়েছে। এসব অস্ত্রের আঘাত হানার পাল্লা ৪২০ কিলোমিটার (প্রায় ২৬০ মাইল)।

রোববার কেসিএনএ জানিয়েছে, রকেটগুলো ৩৬০ কিলোমিটারেরও বেশি দূরে কোরিয়ার পূর্ব সাগরে একটি দ্বীপ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

এমআরএলএসকে ‘খুব মারাত্মক তবে আকর্ষণীয় অস্ত্র’ হিসেবে বর্ণনা করে এর প্রশংসা করেছেন কিম।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে আকাশে একাধিক রকেট ছুটে যেতে দেখা গেছে।

আরেকটি ছবিতে কিম জং উনকে তার মেয়ে জু আয়ে-এর সঙ্গে দূর থেকে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেখা যায়। তাদের পাশে একজন সামরিক কর্মকর্তাও ছিলেন।

জু আয়ে-কে দীর্ঘদিন ধরেই দেশের সম্ভাব্য পরবর্তী শাসক হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক উচ্চপর্যায়ের প্রকাশ্য অনুষ্ঠানে তার উপস্থিতি সেই ধারণাকে আরও জোরালো করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও কার্যালয় উৎক্ষেপণগুলোকে ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘনকারী প্ররোচনা’ হিসেবে নিন্দা জানিয়েছে এবং পিয়ংইয়াংকে তৎক্ষণাত এমন কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে।’

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা শনিবার উত্তর কোরিয়া থেকে পূর্ব সাগরের দিকে- যা জাপান সাগর নামেও পরিচিত, একাধিক উৎক্ষেপণ শনাক্ত করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও কার্যালয় ‘ব্লু হাউস’ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন ও ‘উস্কানি’ হিসেবে অভিহিত করে পিয়ংইয়ংকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক জানান যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে বৈঠক করাকে ‘ইতিবাচক’ মনে করছেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটল।

এদিকে ট্রাম্প প্রশাসন পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে চাইছে। চলতি মাসের শেষের দিকে ট্রাম্পের বেইজিং সফরের সময় একটি সম্ভাব্য শীর্ষ বৈঠকের বিষয়েও আলোচনা চলছে।

দীর্ঘদিন এসব প্রস্তাব এড়িয়ে চললেও কিম সম্প্রতি বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবে দুই দেশ ‘একসঙ্গে কাজ’ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০