
লোহিত সাগর অঞ্চলে জাহাজ চলাচল ঘিরে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন নতুন করে সতর্কতা জারি করেছে। রোববার (২৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইইউ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের তৎপরতা এবং ইরানের প্রতি তাদের সমর্থন বৃদ্ধির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। এ প্রেক্ষাপটে তারা পুরো অঞ্চল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বার্তায় বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের সিদ্ধান্ত
মিশনটি জাহাজগুলোকে নির্দিষ্ট নিরাপত্তা চ্যানেলের মাধ্যমে নিবন্ধন করার পরামর্শ দিয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়া সম্ভব হয়। একই সঙ্গে জানানো হয়েছে, তাদের নৌবাহিনীর সম্পদ এখনো সক্রিয় রয়েছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় মোতায়েন আছে। আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
এদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সামরিক পদক্ষেপে। Times of Israel-এর খবরে বলা হয়েছে, শনিবার (২৮ মার্চ) সকালে হুতিরা দক্ষিণ ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরান-ইসরায়েল উত্তেজনা শুরুর পর এটিই প্রথমবার ইয়েমেন থেকে সরাসরি হামলার ঘটনা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী Israel Defense Forces (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
মন্তব্য করুন