সিপিএন ডেস্ক:
১৫ অক্টোবর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৯ জন

‘মিম সে মোহাব্বত’ জুটি কি প্রেম করছেন?

ছবি: সংগৃহীত

পাকিস্তানি ধারাবাহিক ‘মিম সে মোহাব্বত’-এ আহাদ রাজা মীর ও দানানির মোবিনের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। পর্দা ছাপিয়ে ব্যক্তিগত জীবনেও দুজনের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে।

মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রে এক বিয়ের আয়োজনে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন আহাদ ও দানানির। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছিল। প্রেমের গুঞ্জনের মধ্যে এক ফটোশুটে অংশ নেন এই আলোচিত জুটি। কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর গুঞ্জনটা আরও ডালপালা মেলেছে।

আরও পড়ুন:

ফটোশুটে দানানির মোবিন সোনালি কারুকাজ করা কালো অনারকলি পরেছেন, আহাদ সূক্ষ্ম কারুকাজ করা কালো শেরওয়ানি পরেছেন।

দুজনের পোশাক–আশাক, চাহনি আর রসায়নে প্রেম খুঁজে পাওয়ার কথা বলছেন ভক্তরা। কেউ কেউ লিখেছেন, ‘দুজনের সম্পর্কটা আর পেশাদার নেই, ব্যক্তিগত মনে হচ্ছে।’

কয়েক মাস আগে স্নাতকোত্তর শেষ করেছেন দানানির মোবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দানানিরকে ফুলের মালা উপহার দেন আহাদ রাজা মীর। আহাদের বাবা মিষ্টি উপহার দিয়েছেন, দানানিরের জন্য মাংস রান্না করেছেন আহাদের মা।

প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনার মধ্যে দানানির এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি একজন অভিনেত্রী, আমার চরিত্রকে মানুষ ভালোবাসলে ভালো লাগে। চরিত্রের সঙ্গে আমার ব্যক্তিগত জীবন না মেলানোর অনুরোধ করব।’

২০২১ সালের ‘পাউরি হো রেহি হ্যায়’ শীর্ষক এক ভাইরাল ভিডিওর সুবাদে পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, বাংলাদেশেও পরিচিতি পেয়েছিলেন দানানির।

ভাইরাল ভিডিওটি দানানির মোবিনের জীবনটাই বদলে দিয়েছে। ইউটিউবার থেকে রীতিমতো অভিনেত্রী বনে গেছেন। পাকিস্তানে হালের তরুণ তারকাদের একজন হিসেবে বিবেচনা করা হয় তাকে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা আহাদ রাজা মীর ২০২০ সালে অভিনেত্রী সজল আলীকে বিয়ে করেছিলেন। ২০২২ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। সজল আলীর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে অভিনেত্রী রামশা খানের সঙ্গে আহাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে গুঞ্জন হালে পানি পায়নি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০