সিপিএন ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

নারীবিদ্বেষী’ মন্তব্যে সালমানকে নিয়ে বিতর্ক

‘বিগ বস’-এর ১৯তম মৌসুম বেশ জমে উঠেছে। তবে অন্য আসরের মতো এবার সালমান খানের পক্ষে নেই দর্শকরা। চলতি মৌসুমে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে দর্শক মহলের বিরক্তির কারণ হয়েছেন সঞ্চালক সালমান।

তবে এবার বেশ বড় বিতর্কে ফাঁসলেন ভাইজান। ‘বিগ বস’ প্রতিযোগী ফারহানা ভাটকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস’-এর এক পর্বে আশনূর কৌর তার সহ-প্রতিযোগী ফারহানা ভাট সম্পর্কে সালমানের কাছে অভিযোগ করেন। আশনূরের দাবি, ফারহানা নেতিবাচকতা ছড়াচ্ছে। বিগ বসের ঘরের বাইরেও কি ফারহানা এ রকমই?

আরও পড়ুন

এ কথায় সায় দিয়ে ব্যঙ্গাত্মকভাবে সালমান বলেন, ফারহানার যখন বিয়ে হবে, তখন পরিবারের লোক পাত্রী হিসেবে ওর খোঁজখবর নেবে, ও কেমন? তখন কী বলবে, ওহ, এই মেয়ে তো গালি দেয়! ঝগড়া করে। প্লেট ভাঙে, ঘরের বউ হিসেবে এ রকম মেয়েই দরকার! আমাদের ছেলের জন্য এ রকম শান্তশিষ্ট মেয়ে প্রয়োজন! যে ছেলের সঙ্গে বিয়ে হবে, তার জীবন তো বরবাদ হয়ে যাবে।

সালমানের এমন মন্তব্য ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সমালোচনা করে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই।

একজন মন্তব্য করেছেন, একটু স্বাধীনচেতা, দৃঢ়, বলিষ্ঠ স্বভাবের নারী হলেই সহ্য করতে পারেন না সালমান। হিনা থেকে গওহর, রুবিনা, প্রিয়াঙ্কা; এখন ফারহানাকে আক্রমণ করলেন।

কেউ কেউ বলছেন, এত বড় মাপের নারীবিদ্বেষী মানুষ আগে দেখিনি।

অবশ্য বিতর্কের ঝড় বয়ে গেলেও সালমানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০