সিপিএন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৯:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৫ জন

হ্যালোইন পার্টিতে বলিউড কুইন অপু বিশ্বাস

দেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে প্রায়ই নানা উৎসবে অংশ নিয়ে আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না— লন্ডনে হ্যালোইন উৎসব উদযাপন করে আবারও ভক্তদের নজর কাড়লেন এই ঢালিউড তারকা।

প্রতি বছর ৩১ অক্টোবর নানা আয়োজনে হ্যালোইন উদযাপন করা হয়। এবার এই উৎসবে অংশ নেন অপু বিশ্বাসও। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সেখানকার এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন।

আরও পড়ুন

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়— অপু বিশ্বাস ও ওই ফ্যাশন ডিজাইনার কালো পোশাক ও মুখোশ পরে উৎসবের আমেজে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ডিজাইনার লিখেছেন, “আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।”

এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত আরেক ঢালিউড তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন এবং সেই ছবি ফেসবুকে শেয়ার করেন।

অক্টোবরের শেষ দিনটি পশ্চিমা বিশ্বে হ্যালোইন উৎসব হিসেবে পালিত হয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এ উৎসবকে ঘিরে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা হয়। ম্যানহাটনে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম হ্যালোইন প্যারেডে প্রতিবছর হাজারো মানুষ অংশ নেন, যেখানে পোশাক, আলো, সঙ্গীত আর আতশবাজিতে মুখর থাকে শহর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০