সিপিএন ডেস্ক:
২ নভেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৫ জন

শাহরুখ খান আসলে ‘বিপরীতভাবে বুড়ো হচ্ছেন: শশী থারুর

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিনে তারকাদের শুভেচ্ছাবার্তার মিছিলে যোগ দিলেন কংগ্রেস সাংসদ, লেখক ও সাবেক কূটনীতিক শশী থারুর। শাহরুখপুত্র আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ ‘বাস্টার্ডস অব বলিউড’-এর প্রশংসা করার পর, থারুর তাঁর চিরায়ত স্টাইলে শাহরুখের জন্য একটি মজাদার শুভেচ্ছাবার্তা শেয়ার করেছেন।

শাহরুখের দুটি ছবি (ভিন্ন বয়সের) শেয়ার করে এক্সে শশী থারুর সামাজিক যোগাযোগমাধ্যম লিখেছেন, ‘বলিউডের কিং, শাহরুখ খানকে ৬০তম জন্মদিনের শুভেচ্ছা।’

তবে এই ‘৬০’ সংখ্যাটি নিয়ে থারুর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বিখ্যাত সিনেমা ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটন’-এর (যেখানে নায়কের বয়স উল্টোদিকে কমতে থাকে) উদাহরণ টেনে বলেন, অভিনেতা শাহরুখ খান আসলে ‘বিপরীতভাবে বুড়ো হচ্ছেন’ (ageing reverse)।

আরও পড়ুন: কোন আসন থেকে নির্বাচন করবেন জানালেন নাহিদ ইসলাম
থারুর তাঁর পোস্টে বলেন, ‘আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, এই ৬০ সংখ্যাটি আমার কাছে সন্দেহজনক। শাখরুখের বয়স আসলেই ৬০ কি না, এটা নিয়ে কিছু ফ্যাক্ট-চেকার ও কিছু ফরেনসিক বিশেষজ্ঞ তদন্ত করেছে। তারা তদন্তের পর এ সিদ্ধান্তে পৌঁছেছে—ছবি দেখে কোনোভাবেই বোঝা যায় না শাহরুখ খানের বয়স ৬০ বছর। তারা তদন্তে এটাও নিশ্চিত করেছে, শাহরুখের কোনো ছবিতেই ফটোশপ বা এআই ব্যবহার করা হয় না।’

শশী থারুরের ধারণা, শাহরুখ আসলে ‘দ্য কিউরিয়াস কেস অব বেনজামিন বাটন’ সিনেমার বাস্তব চরিত্র। তাঁর বয়স উল্টোদিকে কমছে। তিনি এর পক্ষে কিছু প্রমাণও তুলে ধরেছেন—যেমন আজকের দিনে তাঁর এনার্জি লেভেল ২০ বছর আগের চেয়েও বেশি বলে মনে হয়। তাঁর চুলের স্টাইল দিন দিন যুবকদের মতো হচ্ছে। তাঁর চেহারায় কোনো ভাঁজ নেই।

মজার ছলে থারুর ভবিষ্যদ্বাণী করেন, ‘আমি ভবিষ্যদ্বাণী করছি, শাহরুখ তাঁর ৭০তম জন্মদিন পালন করে কিশোর চরিত্রের জন্য অডিশন দেবেন।’

সবশেষে তিনি বলেন, ‘এই অবিশ্বাস্য মাইলফলক অর্জনের জন্য অভিনন্দন, শাহরুখ! অনুগ্রহ করে বছরের পর বছর ধরে পদার্থবিদ্যা ও জীববিজ্ঞানকে অগ্রাহ্য করতে থাকুন এবং আমাদের সবাইকে বিভ্রান্ত করতে থাকুন।’

শশী থারুর সম্প্রতি আরিয়ান খানের পরিচালনায় নেটফ্লিক্স সিরিজ ‘বাস্টার্ডস অব বলিউড’-এরও প্রশংসা করেছেন।

উল্লেখ্য, আরিয়ান খান ‘বাস্টার্ডস অব বলিউড’ সিরিজটির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই সিরিজটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০