cpnew
১১ নভেম্বর ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০ জন

এক সপ্তাহে মুক্তি পাচ্ছে ১৬ সিনেমা

ছবি: সংগৃহীত

সিনেমা মানেই যেন নতুন কোন বিনোদনের স্বাদ। সেই চিরাচরিত স্বাদের সাথে এবার অনেক বাড়তি হবে দর্শকদের পছন্দের তালিকা। চলতি সপ্তাহটি যেন সিনেমাপ্রেমীদের জন্য হতে যাচ্ছে দারুণ আনন্দের। কারণ, এই সপ্তাহেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ রোমাঞ্চকর, আবেগঘন আর চমকপ্রদ গল্পে ভরপুর নতুন ছবি। বিগ বাজেট, তারকাখচিত কাস্ট আর ভিন্নধর্মী প্লট নিয়ে আসছে এই সপ্তাহের সিনেমাগুলো। চলুন দেখে নেওয়া যাক কী কী থাকছে—

১. দ্য রানিং ম্যান

নিকট ভবিষ্যতের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেখা যাবে এক ভয়ংকর গেম প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীদের বলা হয় “রানার” আর তাদের বাঁচতে হয় শিকারিদের হাত থেকে।

এডগার রাইট পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছেন গ্লেন পাওয়েল, উইলিয়াম এইচ মেসি, লি পেস, মাইকেল সেরা, এমিলিয়া জোন্স প্রমুখ। অ্যাকশন, থ্রিলার ঘরানার এ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।
২. নাউ ইউ সি মি: ইউ ডোন্ট

‘ফোর হর্সম্যান’ ফ্র্যাঞ্চাইজিটি নতুন কিস্তি নিয়ে আবার ফিরে এসেছে। এবার তারা নামছে বিশ্বের সবচেয়ে দামি হীরার ডাকাতিতে! রুবেন ফ্লেশার পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ, উডি হ্যারেলসন, ডেভ ফ্রাঙ্কো, আইলা ফিশার, মরগ্যান ফ্রিম্যান প্রমুখ।

থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।
৩. কাল ট্রিঘরি

অতিপ্রাকৃত গল্পে নির্মিত এই হিন্দি সিনেমাটি নির্মিত হয়েছে এক বিরল মহাজাগতিক ঘটনার পটভূমিতে, যেখানে একসঙ্গে মিলিত হয় তিন রাত! কালের ত্রিঘোরি পরিচালিত এ হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে আরবাজ খান, রীতুপর্ণা সেনগুপ্ত, মহেশ মাঞ্জরেকর প্রমুখকে। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।

৪. দে দে প্যায়ার দে ২

আশীষ মেহরা এবার প্রেমিকার বাবার সঙ্গে দেখা করতে গিয়ে পড়েন হাস্যকর বিপাকে—কারণ মেয়ের বাবা তার চেয়েও ছোট! এমনই গল্পে এবার আসছে ছবিটি।

অঞ্জুল শর্মা পরিচালিত এ হিন্দি সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগন, আর. মাধবন, রাকুল প্রীত সিং প্রমুখকে। রোমান্টিক, কমেডি ঘরানার এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।
৫. ভালাভারা

কার্ণাটকের সাকলেশপুরের এক গ্রাম্য কিশোর কুন্দেশি—যার জীবনে বিপর্যয় আসে পরিবারের একমাত্র অবলম্বন গরুটি হারিয়ে গেলে। সুতন পরিচালিত এ সিনেমাতে অভিনয় করেছেন বেদিক কৌশল, মাস্টার শায়ান প্রমুখ। এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।

৬. প্রেমাম মধুরাম

ভিক্রম ও মেঘনার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তাদের কর্মজীবন আর সিনেমার প্রতি ভালোবাসা। এমনই গল্পের এ সিনেমাটি পরিচালনা করেছেন গান্ধী রেড্ডি। এতে অভিনয় করেছেন গান্ধী রেড্ডি, ঐশ্বরিয়া দিনেশ প্রমুখ। রোমান্স, কমেডি ঘরানার এ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।

৭. আথি ভিকারা কামকুন

এক তরুণ জীবন নিয়ে হতাশ হয়ে আত্মহত্যা করতে চায়, কিন্তু দেখা পায় মৃত্যুর দেবতা ইয়ামার — আর সেখানেই শুরু হয় জীবনের নতুন অর্থ। গৌতম থানিয়িল ও সি.সি. নীতিন পরিচালিত কমেডি, ড্রামা, ফ্যান্টাসি, রোমান্স ঘরানার এ মালয়ালাম ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর। এতে অভিনয় করেছেন লুকমান আভারান, দৃশ্যা রেঘুনাথ প্রমুখ।

৮. লাভ ওটিপি

‘ওভার টর্চার প্রেশার’ নামে পরিচিত এই ছবিটি আধুনিক যুগের তরুণ প্রেম আর পেশাজীবনের টানাপোড়েন তুলে ধরবে। আনীশ পরিচালিত এ ছবিতে আনীশ, রাজীব কানকালা প্রমুখ। কন্নড়ের এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

৯. মাদ্রাজ মাফিয়া কম্পানি

উত্তর চেন্নাইয়ের আন্ডারওয়ার্ল্ডে এক গ্যাংস্টার আর নবীন পুলিশ অফিসারের সংঘাত নিয়ে এ সিনেমার গল্প। শাকিলা, অনন্দরাজ, সাম্যুক্তা শানমুগনাথন অভিনীত তামিল ভাষার এ সিনেমাটি পরিচালনা করেছেন এ.এস. মুকুন্দন। অ্যাকশন, ক্রাইম, ড্রামা ঘরানার এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

১০. সিমান্থাম

এক গোয়েন্দা খুনের রহস্য উন্মোচনে নামলে নিজেই জড়িয়ে পড়ে অপরাধীর মানসিক খেলায়। এমনই গল্পে ক্রাইম, সাসপেন্স, থ্রিলার ঘরানার এ ছবিটি পরিচালনা করেছেন সুধাকর পানি। এতে অভিনয় করেছেন বজ্র যোগী, শ্রেয়া ভারতি প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

১১. গোপি গালা গোয়া ট্রিপ

দুই গোপির গোয়া ভ্রমণ একসময় রোমাঞ্চকর ঈশ্বরীয় অভিযানে পরিণত হয়, যখন তারা সম্মুখীন হয় কৃষ্ণের! অভন্তি রুয়া পরিচালিত এ তেলেগু ছবিতে অভিনয় করেছেন অজিত মোহন, রাজু শিবরাত্রি। অ্যাডভেঞ্চার, কমেডি ঘরানার এ ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

১২. কান্তা

১৯৫০ সালের প্রেক্ষাপটে এম. কে. থায়াগারাজা ভাগবতারের জীবন ও এক তারকার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে পিরিয়ড ড্রামা। এতে অভিনয় করেছেন দুলকার সালমান, রানা দাগ্গুবতী, ভাগ্যশ্রী বরসে প্রমুখ। সেলভামণি সেলভারাজ পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ নভেম্বর।

১৩. গাথা বৈভব

দুই প্রেমিক-প্রেমিকা তাদের পূর্বজন্মের সম্পর্কের সন্ধান পায় এবং প্রবেশ করে এক রহস্যময় জগতে, যেখানে তারা দেখে বিভিন্ন যুগের প্রেম। এমনই গল্পে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করেছেন সিম্পল। এতে অভিনয় করেছেন এস.এস. দুষ্যন্ত, আশিকা রঙ্গনাথ প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর।

১৪. জিগরিস

এক ভাঙা গাড়ি আর চার বন্ধু—এই ছবিতে ফুটে উঠেছে তারুণ্যের বন্ধুত্ব, সংগ্রাম ও সাহসের গল্প। হরিশ রেড্ডি উপ্পুলা পরিচালিত এ তেলেগু ছবিটিতে অভিনয় করেছেন
রাম নীতিন, কৃষ্ণ বুরুগুলা প্রমুখ। এটি মুক্তি পাবে আগামি ১৪ নভেম্বর।

১৫. কুমকি ২

ভূমি নামে এক তরুণের সঙ্গে নীল নামে এক হাতির মমতাময় সম্পর্ক—যাকে রক্ষা করতে সে লড়ে বন কর্মকর্তাদের ও শিকারির বিরুদ্ধে। প্রভু সলোমনের পরিচালনায় এতে অভিনয় করতে দেখা যাবে অর্জুন দাস, শ্রীতা রাওকে। সিনেমাটি মুক্তি পাবে ১৪ নভেম্বর।

১৬. সান্তনা প্রাপ্তিরাষ্ঠু

নবদম্পতি চৈতন্য ও কল্যাণীর জীবনে সন্তান আকাঙ্ক্ষা জটিলতায় ফেলে দেয় পরিবারকে—কারণ স্বামীর স্বল্প স্পার্ম কাউন্ট! সঞ্জীব রেড্ডি পরিচালিত এ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ নভেম্বর। এতে অভিনয় করেছেন বিন্দু চন্দ্রমৌলি, চন্দিনী চৌধুরী, তরুণ ভাস্কর প্রমুখ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০