সিপিএন ডেস্ক:
২ ডিসেম্বর ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’-এর আগাম টিকিট আকাশছোঁয়া

ছবি: সংগৃহীত

রণবীর সিং প্রায় আড়াই বছর পর আবার বড় পর্দায়। তার সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে এখন সরগরম বলিউড। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এর আগেই অগ্রিম বুকিং জমে উঠেছে। ৩ ঘণ্টা ৩২ মিনিটের সিনেমাটির টিকিটের দাম দেখে দর্শকও হতবাক!

ভারতীয় সংবাদমাধ্যম কইমই সূত্রে জানা গেছে, সিনেমাটির আংশিক অগ্রিম বুকিং শুরু হয় ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর থেকে চলছে পুরোপুরি বুকিং। ১ ডিসেম্বর সকাল ১১টা পর্যন্ত অগ্রিম বুকিং থেকে ৪৫ লাখ ৮ হাজার রুপি আয় করেছে (ব্লক সিট ছাড়া) সিনেমাটি। মোট টিকিট বিক্রি হয়েছে ৯ হাজার ২০০। এর মধ্যে দিল্লিতে উদ্বোধনী দিনের জন্য ১১ লাখ রুপির অগ্রিম বিক্রি হয়। এছাড়া মুম্বাইয়ে বিক্রি হয় ৪ লাখ রুপির টিকিটি!

মুম্বাইয়ের মাল্টিপ্লেক্সে একটি টিকিট বিক্রি হচ্ছে দুই হাজার রুপি পর্যন্ত, তার ওপর যোগ হচ্ছে কর। দাম বেশি হলেও টিকিট বিক্রি হচ্ছে দ্রুত গতিতে। কলকাতার কিছু হলে টিকিটের দাম ৫৭৫ রুপি।

এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ ও ‘জওয়ান’–এর টিকিটের দাম উঠেছিল ১৭০০ থেকে ২১০০ রুপি। ‘আদিপুরুষ’-এর আগাম বিক্রিও ছিল ভালো, যদিও বক্স অফিসে টেকেনি। ‘আরআরআর’ ও ‘পুষ্পা ২’ ঘিরেও একই উন্মাদনা ছিল।

প্রথমে শোনা যায় ‘ধুরন্ধর’ সিনেমাটি মেজর মোহিত শর্মার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সেই অভিযোগে মোহিতের পরিবার দিল্লি হাইকোর্টে আপত্তি জানায়। তাদের দাবি, ছবির বেশকিছু অংশ তাদের সন্তানের জীবনের সঙ্গে মেলে, অথচ পরিবারকে কিছুই জানানো হয়নি। পরিচালক আদিত্য ধর অবশ্য অভিযোগ মানেননি। বিতর্ক সত্ত্বেও ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ছবি।

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিং ছাড়াও রয়েছেন রাশমিকা মান্দানা, অনিল কাপুর, পারেশ রাওয়াল, দিব্যেন্দু শর্মা, ভূমি পেডনেকর।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০