সিপিএন ডেস্ক:
৩ ডিসেম্বর ২০২৫, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

রিয়াজ ও মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় দুই আসামি—কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলার জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বাদীপক্ষের আবেদন শুনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত বুধবার (৩ ডিসেম্বর) এই আদেশ দেন। মামলাটি বাড্ডা থানায় করা হয়েছিল।

আরও পড়ুন

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। এ ঘটনায় হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেন। তিনি আরও বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় এবং ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করে। পরে তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে গিয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়, যার ফলে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তাঁর মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা আরও হুমকি দিয়ে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলম হাসপাতালে ভর্তি হন।

ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০