সিপিএন ডেস্ক:
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮৪ জন

মাত্র ৩ ঘণ্টায় মিলিয়নের রেকর্ড গড়লো এই নাটক

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়াল নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা যাচ্ছে তুঙ্গে! মাত্র ১১ পর্ব প্রচার হয়েছে, এরই মধ্যে দর্শকরা হুমড়ি খেয়ে দেখা শুরু করেছেন পরিবারের গল্পে নির্মিত সিরিয়ালটি।

বুধবার ১১তম পর্ব প্রচারের ৩ ঘণ্টাতেই মিলিয়ন ভিউ অতিক্রম করে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে! যা প্রচারের পর থেকে এখন পর্যন্ত কম সময়ে দ্রুততম মিলিয়ন ভিউ ছাড়ানোর রেকর্ড!

নাটকটি দেখে অল্প সময়ে তিন হাজারের বেশি দর্শক তাদের অনুভূতি লিখেছেন কমেন্টবক্সে। কেউ কেউ চরিত্রগুলোকে কেমন করছেন তা লিখছেন, কেউ আবার নির্মাতাকে উদ্দেশ্য করে পর্ব ও দৈর্ঘ্য বাড়াতে অনুরোধ জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, আগামীতে আরও জমবে!

আরও পড়ুন

এর পাশাপাশি সিনেমাওয়ালার ফেসবুক পেইজগুলো থেকে ‘এটা আমাদেরই গল্প’ নাটকের ক্লিপসগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে।

সিরিয়ালটির গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সপ্তাহের মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘এটা আমাদেরই গল্প’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০