সিপিএন ডেস্ক:
১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

সেই দৃশ্যটি ধারণ করার পর কান্নায় ভেঙে পড়েছিলাম : মাধুরী দীক্ষিত

নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। তবে সাফল্যের এই আলোকোজ্জ্বল ক্যারিয়ারেও একটি কালচে দাগ হয়ে আছে ফিরোজ খান পরিচালিত ‘দয়াবান’ সিনেমার সেই একটি দৃশ্য। অভিনেতা বিনোদ খান্নার সঙ্গে সেই সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যটি নিয়ে দীর্ঘ বছর পর মুখ খুললেন মাধুরী।

১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দয়াবান’ সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানটি আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তবে সেই গানের শুটিং মাধুরীর জন্য ছিল এক দুঃসহ অভিজ্ঞতা। সম্প্রতি ‘রেডিও নেশা’র এক সাক্ষাৎকারে পুরনো সেই স্মৃতি রোমন্থন করে মাধুরী জানান, তখন তিনি ইন্ডাস্ট্রিতে নতুন, নিজের অবস্থান তৈরির চেষ্টা করছিলেন। অন্যদিকে বিনোদ খান্না ছিলেন প্রতিষ্ঠিত মহাতারকা।

আরও পড়ুন

অন্তরঙ্গ সেই দৃশ্যের বর্ণনা দিয়ে মাধুরী বলেন, ‘সবকিছুই আসলে একটা শেখার প্রক্রিয়া। আমি সেই দৃশ্যটি করার পর ভীষণ লজ্জা পেয়েছিলাম এবং অস্বস্তিতে পড়েছিলাম। তখনই মনে হয়েছিল, এমন দৃশ্য আমার করা উচিত হয়নি। সেই অভিজ্ঞতা থেকেই আমি নিজের জন্য একটি সীমারেখা টেনে দিই এবং সিদ্ধান্ত নিই যে ভবিষ্যতে আর কখনো এমন দৃশ্যে অভিনয় করব না।

সেই দৃশ্যের শুটিং চলাকালীন বিনোদ খান্না এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। এমনকি মাধুরীর ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছিলেন তিনি, যার ফলে রক্তপাতও হয়েছিল। যদিও মাধুরী সরাসরি এই রক্তপাতের বিষয়টি নিয়ে মন্তব্য করেননি, তবে তিনি জানিয়েছেন সেই দৃশ্যটি ধারণ করার পর তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন।

পরবর্তীতে বিনোদ খান্না নিজের আচরণের জন্য মাধুরীর কাছে ক্ষমা চেয়েছিলেন। এমনকি পরিচালক ফিরোজ খানও স্বীকার করেছিলেন যে, মাধুরীর সঙ্গে এমন দৃশ্য করা ঠিক হয়নি। এই ঘটনার পর মাধুরী আর কখনোই বিনোদ খান্নার সঙ্গে কোনো সিনেমায় জুটি বাঁধেননি।

পুরনো সেই ভুলের কথা স্মরণ করে মাধুরী বলেন, ‘আজও যখন ওই দৃশ্যটি দেখি, নিজেকে খুব অসহায় লাগে। তবে ওই একটি ঘটনাই আমাকে শিখিয়েছে বলিউডে টিকে থাকতে হলে নিজের ব্যক্তিত্ব ও সীমানা কীভাবে বজায় রাখতে হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০