সিপিএন ডেস্ক:
২১ ডিসেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৩ জন

সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি

মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। দুর্ঘটনার ফলে কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে তার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) রাতে ডেভিড গেটার কনসার্টে পারফর্ম করার জন্য জন্য সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে নোরার গাড়িকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। সে গাড়িচালক মদ্যপায়ী ছিল বলে জানা গেছে।

বাপ্পা’র নতুন গান ‘এই ব্যথা’ প্রকাশ করল ধ্রুব মিউজিক স্টেশন

দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা সিটি স্ক্যান করে রক্তক্ষরণ বা অভ্যন্তরীণ কোনো আঘাত পাননি। তবে এই দুর্ঘটনার ফলে নোরার কনকাশন হয়েছে।

চিকিৎসকরা বিশ্রামের পরামর্শ দিলেও নোরা সানবার্ন ফেস্টিভালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কনসার্টে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার পাশাপাশি তাদের আপকামিং আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলক উপস্থাপন করার কথা রয়েছে তার।

আরও পড়ুন

জানা যায়, দুর্ঘটনার সেই সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

এদিকে দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।

সম্প্রতি মরক্কান বংশোদ্ভূত এই বলিউড অভিনেত্রী যুক্তরাষ্ট্রের লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেছেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডউ আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন তিনি।

মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটছে নোরার। হাতে রয়েছে একাধিক প্রজেক্ট।

দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। চলতি বছরে নোরার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলির মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০