cpnew
২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৩ জন

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪০

ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে ‘অপরাধপ্রবণ’ এলাকা হিসেবে পরিচিত জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য জানিয়েছেন।

এ সময় আটটি ককটেল, দুইটি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসে ইবনে মিজান বলেন, এটি মোহাম্মদপুর থানার একটি আলোচিত স্থান। যেখানে নিয়মিতভাবে অপরাধ সংগঠিত হয়ে থাকে। মাদকের বিস্তারের জন্যও এলাকাটি পরিচিত।

তিনি বলেন, জেনেভা ক্যাম্পে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার একযোগে ১২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়েছে।

তিনি বলেন, নিয়মিত অভিযান চালানো হলেও অনেক অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এবার গ্রেপ্তার হওয়া অনেকে ক্যাম্পের আলোচিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী হিসেবে কাজ করতো।

ডিসি ইবনে মিজান আরও জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে নতুন নাম উঠে এসেছে। তাদের বিরুদ্ধেও শিগগিরই অভিযান চালানো হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদক আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তবে একেবারে নির্মূল করা সম্ভব নয়। বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। আশা করছি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারবো।

তিনি আরও জানান, গত ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধ বেড়ে যায়। তবে গত ৬-৭ মাসে তিন হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০