সিপিএন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮১ জন

এবার দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে উত্তাল ফিলিপাইন

ছবি: সংগৃহীত

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ব্যাপক জালিয়াতি ও অর্থ লোপাটের অভিযোগকে কেন্দ্র করে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দুর্নীতি-বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) লুনেটা পার্কসহ বিভিন্ন স্থানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে দুর্নীতিবাজ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভে অংশ নেন।

প্রতিবাদকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, নানা ব্যানার ও ফেস্টুন। ‘‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’’— এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ বলেন, “আমরা দারিদ্র্যের মধ্যে ডুবে আছি, অথচ আমাদের করের টাকা দিয়ে তারা বিলাসবহুল গাড়ি কিনছে, বিদেশ ভ্রমণ করছে। আমরা এই অন্যায় ব্যবস্থার অবসান চাই।”

আরও পড়ুন:

 

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কেবল লুনেটা পার্কেই প্রায় ১৩ হাজার মানুষ সমবেত হয়েছিলেন। এর বাইরে শহরের বিভিন্ন এলাকা থেকেও মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হন বিক্ষোভকারীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক অবস্থায় মোতায়েন করা হয়।

চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের বার্ষিক ভাষণে ‘ভূতুড়ে অবকাঠামো প্রকল্প’ সংক্রান্ত দুর্নীতির বিষয়টি আলোচনায় আসে। পরে তিনি দেশের ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অনিয়ম তদন্তে স্বাধীন কমিশন গঠন করেন। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল ৫৪৫ বিলিয়ন পেসো, যা প্রায় ৯.৫ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এদিকে স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ধনকুবের দম্পতি সারা ও প্যাসিফিকো ডিসকায়ারের মালিকানাধীন কোম্পানিগুলো বিপুলসংখ্যক বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি পায়। পরে তাদের বিলাসবহুল গাড়ি ও বিদেশ ভ্রমণের ছবি প্রকাশ্যে আসলে জনরোষ আরও বেড়ে যায়।

ন্যাশনাল পিপলস অ্যালায়েন্সের চেয়ারম্যান টেডি ক্যাসিনো ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর বন্যায় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অথচ সমাধানের জন্য বরাদ্দ কোটি কোটি ডলার লুটে নিয়েছে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও ঠিকাদাররা। এদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে।”

অন্যদিকে প্রেসিডেন্ট মারকোস বিক্ষোভকারীদের আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে শান্তিপূর্ণ থাকার আহ্বান জানিয়েছেন। তবে তিনি সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া নাগরিকদের জন্য ফিলিপাইন ভ্রমণে সতর্কতা জারি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০