সিপিএন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

নিবন্ধন পাচ্ছে নতুন ২ রাজনৈতিক দল

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধ পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ।

মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪৩টি দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা হয়েছে। এর মধ্যে দুটো দল-এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ তারা নিবন্ধনের জন্য শর্ত পূরণ করেছে।

এর ফলে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

আখতার আহমেদ বলেন, এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ প্রাথমিকভাবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে। এসব দলের বিষয়ে কারো কোনো আপত্তি আছে কিনা, তা জানতে চেয়ে এখন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আরো পড়ুন :

 

আপত্তি থাকলে তা শুনানি শেষে নিবন্ধিত দলের নাম চূড়ান্ত করে গেজেট করা হবে এবং দলটিকে প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে।

ইসি সচিব জানান, আরও একটি দল আদালতের আদেশে নিবন্ধন পাবে। তিনটি দলের বিষয়ে ‘অধিকতর পর্যালোচনা’ করা হবে। ৯টি দলের বিষয়ে ‘অধিকতর তথ্যানুসন্ধান’ হবে। আর নিবন্ধন আবেদন করা সাতটি দল বাদ পড়ছে।

তিনি বলেন, আদালতের আদেশে নিবন্ধন পাবে বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি। বাংলাদেশ আমজনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (শাহজাহান সিরাজ) বিষয়ে ‘অধিকতর পর্যালোচনা’ হবে।

আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাষানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশের বিষয়ে ‘অধিকতর তথ্যানুসন্ধান’ হবে। এছাড়া বাদ পড়ছে ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী- সিপিবিএম, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ সলিউশন পার্টি, নতুন বাংলাদেশ পার্টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ও নেজামে ইসলামী পার্টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০