জাতীয় নাগরিক দল (এনসিপি) কে প্রতীক বরাদ্দের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, যদি কোন দল নিবন্ধিত হয়, তাহলে আমাদের নির্ধারিত প্রতীক থেকে একটি নিতে হবে। এনসিপি যে প্রতীকটি চেয়েছিল তা আমাদের নির্ধারিত তালিকায় নেই, তাই আমরা তা দিতে পারিনি।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে চট্টগ্রামে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।
আরো পড়ুন
ইসি এনসিপির জন্য শাপলা প্রতীক তালিকায় যুক্ত করবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন চাইলে প্রতীকের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে। তবে কমিশন এখনও তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার কোনও সিদ্ধান্ত নেয়নি।
আজ (১২ অক্টোবর) সকালে চট্টগ্রামের সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সভায় সিইসি অংশগ্রহণ করেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম পুলিশ কমিশনার সহ বিভিন্ন বিভাগের প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম পুলিশ কমিশনার সহ বিভিন্ন বিভাগের প্রধানরা।
মন্তব্য করুন