সিপিএন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৬ জন

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

ঢাকা মেট্রোরেলে চলাচল করা যাত্রীদের বড় সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী সকালে ট্রেন আধঘণ্টা আগে ছাড়বে এবং রাতের সময় চলাচল হবে আধঘণ্টা বেশি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রথম ধাপে চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল বলছে, আগামী মাসের মাঝামাঝি থেকে মেট্রোরেলের ট্রিপ সংখ্যাও বৃদ্ধি করা হবে। ট্রিপ বাড়ালে দুই ট্রেনের মধ্যে অপেক্ষার সময় অন্তত দুই মিনিট কমে যাবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে সেবা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা অতিরিক্ত সময় মেট্রোরেল চলাচলের চেষ্টা চলছে। ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল প্রয়োজন, এবং তারা আশা করছেন আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে।

আরো পড়ুন

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় এবং ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গত মাসে নেওয়া হয়। এর প্রয়োগ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ডিএমটিসিএল প্রথমে দিনে এক ঘণ্টা অতিরিক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

ডিএমটিসিএল সূত্র আরও জানিয়েছে, বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে ডিএমটিসিএল প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ে। নতুন সূচি অনুযায়ী আগামী রোববার থেকে এই প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন রাত ৯টায় ছাড়ে; নতুন সূচিতে এটি রাত সাড়ে ৯টায় ছাড়বে।

অন্যদিকে, বর্তমানে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়ে; নতুন সূচিতে এটি সকাল ৭টায় ছাড়বে। রাতের সবশেষ ট্রেন এখন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে, যা নতুন সূচিতে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। মতিঝিল থেকে ছাড়া সবশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পরে; নতুন সূচিতে এটি রাত পৌনে ১১টার দিকে পৌঁছাবে। এ ছাড়া বর্তমানে শুক্রবার মেট্রোরেল বিকেল ৩টা থেকে চলাচল শুরু করে; নতুন সূচিতে এটি আধা ঘণ্টা এগিয়ে বিকেল আড়াইটায় শুরু হবে। রাতের চলাচলের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। এখন কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০