সিপিএন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

ভোটে এআই অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা চাইলেন সিইসি

সময়ের বাস্তবতায় এবারের ভোটে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, এআইয়ের অপব্যবহার মোকাবিলায় কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সমন্বিত ও কার্যকর সুপারিশ চাইছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে নাসির উদ্দিন বলেন, “এআইয়ের অপব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে সমন্বিত কার্যক্রম হাতে নিতে চাই। আমরা মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটি সেন্ট্রাল সেল গঠনের পরিকল্পনা করেছি।”

আরো পড়ুন

সেমিনারে উপস্থিত ছিলেন এনটিএমসি, এমআইএসটি, বিটিআরসি, সিআইডি, আইসিটি বিভাগ, আইএফইএস, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসিস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইসি সচিবালয়ের কারিগরি কর্মকর্তারা।

নাসির উদ্দিন বলেন, “আমরা আশা করি কর্মশালা থেকে একটি সুনির্দিষ্ট সুপারিশ আসবে। দেশের প্রত্যন্ত এলাকা থেকে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়লে, এআই ব্যবহার করে অপতথ্য ছড়াতে তা দ্রুত কীভাবে রোধ করা যাবে এবং সঠিক তথ্য কীভাবে পৌঁছানো সম্ভব হবে, তা বিবেচনা করতে হবে।”

তিনি আরও বলেন, “এটা ২৪ ঘণ্টার কাজ। ফ্যাক্ট চেকিং মেকানিজম দ্রুত কাজ করবে, তাই সমন্বিত ব্যবস্থা ও কার্যকর ব্যবস্থা প্রয়োজন। শুধু একটি গাইডলাইন চাই না, সুনির্দিষ্ট সুপারিশ চাই।”

ইসি সচিব আখতার আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। একটি জরিপে দেখা গেছে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহারের কারণে বিশ্বের ৯২ শতাংশ নির্বাচনই প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সবার সহযোগিতা দরকার।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০