সিপিএন ডেস্ক:
৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১০ জন

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

সড়কে শৃঙ্খলা ফেরাতে এক বছর ধরে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারের পক্ষ থেকে আগামী জুন মাস পর্যন্ত বাজেট রয়েছে তাদের জন্য। তবে শিক্ষার্থীরা চাইছেন, অভিজ্ঞতার আলোকে দীর্ঘ মেয়াদে ট্রাফিক বিভাগে যুক্ত করা হোক।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভুত্থ্যানের পর কার্যত ভেঙে পড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। সেই সময় টানা ৬ দিন সড়কের হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফেরাতে রাখেন বড় ভূমিকা। এরই সুবাদে পুলিশের সহায়ক হিসেবে প্রায় ৬০০ শিক্ষার্থীকে ট্রাফিক বিভাগে নিয়োগ দেয় সরকার। পর্যায়ক্রমে সেই সংখ্যা বেড়ে ‌দাঁড়ায় এক হাজারে।

প্রতিদিন ৪ ঘণ্টা দায়িত্ব পালনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে সম্মানী দেয়া হচ্ছে ৫০৪ টাকা। তারা বলছেন, এই সম্মানীতে একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে ক্যারিয়ারে যুক্ত হচ্ছে নতুন অভিজ্ঞতা। তাই তারা চাইছেন, ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরে এই কর্মকাণ্ড চলমান থাকুক।

শিক্ষার্থীদের এই দায়িত্ব পালন নিয়ে নগরবাসীর মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন, শিক্ষার্থীরা কাজ করায় যানজট কম হচ্ছে। এটা শিক্ষার্থীদের জন্যও ভালো হচ্ছে। কেউ বলছেন, এ কাজ করে তারা দিনের টাকা দিনে পাচ্ছেন। এ কাজের ভবিষ্যৎ নেই। এটাকে তারা খণ্ডকালীন কাজ হিসেবে নিতে পারে। আর পুলিশ বলছে, একটা ক্রসিংয়ে দেখা গেল লোক দরকার ৫ জন। সেখানে ৪ জন দিয়ে কভার করতে হচ্ছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা সাহায্য করছেন।

তবে শিক্ষার্থীদের খণ্ডকালীন এই কাজে সন্তুষ্ট ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মেয়াদ জুনের পরেও বাড়বে কি না সেই সিদ্ধান্ত সরকারের।

ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আনিছুর রহমান বলেন, আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভালো সহায়তা পাচ্ছি। সুতরাং আমাদের তো আবেদন থাকবেই যে, এমন একটি গ্রুপ আমাদের সঙ্গে ভবিষ্যতে কাজ করুক। আমাদের যেহেতু জনবল সংকট রয়েছে, তাই তাদেরকে আমাদের সঙ্গে রাখা গেলে নগরবাসী উপকৃত হবে। এই বিষয়টি ভবিষ্যতে সরকারের ওপর নির্ভর করবে।

ডিএমপির ৮ বিভাগে বর্তমানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করছেন ৮৫৩ শিক্ষার্থী। প্রতিদিন দুই শিফটে দায়িত্ব পালন করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০