সিপিএন ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে আমাদের কী ধরনের প্রস্তুতি হয়েছে এগুলো আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন সময়ে যে গুজব ছড়ানো হচ্ছে সাংবাদিকরা সত্য প্রকাশ করায় অনেক গুজব কমে গেছে।

আরও পড়ুন

উপদেষ্টা বলেন, গাজীপুর শিল্প এলাকা হওয়ায় এখানে অনেক লোক রুটি-রোজগারের জন্য আসে। এদের অনেকেই এখানকার বাসিন্দা না। তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে। তাদের সম্পর্ক ভালো রাখতে হবে। এখানে ঝুট ব্যবসায়ীর সংখ্যাও বেশি। তারাও বিভিন্ন সময়ে অনেক সমস্যা করে থাকে। এখানে চাঁদাবাজও রয়ে গেছে, এদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায় সভায় এ নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, গাজীপুরে পুলিশ সংকট রয়েছে। এখানে সাড়ে ছয়শত অতিরিক্ত পুলিশ দেওয়া হয়েছে। নির্বাচনের সময় পুলিশের সংখ্যা আরও বাড়িয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর জামিনে মুক্তির বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, জামিনে বের হয়ে তারা যদি কোনো অপকর্ম করে তাহলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসা হবে। জামিন দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালত সম্পূর্ণ স্বাধীন।

বিভিন্ন গুজবের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়। সাংবাদিকরা সত্য ঘটনাটি প্রকাশ করায় পার্শ্ববর্তী দেশের অনেক গুজব কমে গেছে। পার্শ্ববর্তী দেশের গুজব ঠেকানের প্রধান মাধ্যম হচ্ছে আমাদের দেশের সাংবাদিকরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি সত্য ঘটনা তুলে ধরেন তাহলে সবাই বুঝবে পার্শ্ববর্তী দেশ যে গুজব রটাচ্ছে তা সঠিক নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০