সিপিএন ডেস্ক:
১৩ নভেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬ জন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট জারি করেছে সরকার। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ গেজেট জারি করে।

এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন অনুমোদন করে।

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার রায় নিয়ে কোনো শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো শঙ্কা নেই।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, আপনাদের সবার সহযোগিতা থাকলে অবশ্যই ফিরিয়ে আনা সহজ হবে। আপনাদের সবার সহযোগিতা লাগবে।

লকডাউনকে ঘিরে সরকার জনমনে দুশ্চিন্তা দূর করতে পেরেছি কি না- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাস্তা তো ওই রকম ফাঁকা না। ফাঁকা থাকলে আপনারা এলেন কিভাবে? অনেকে অনেক কিছু প্রচার করে।

কিন্তু বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু-একটা ঘটনা ঘটছে আপনারা মিডিয়ায় দেখেছেন, আমিও দেখেছি। সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশনও নিয়েছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০