সিপিএন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেবে: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ সততা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তার মতে, আসন্ন নির্বাচন সাধারণ কোনো ভোট নয়; বরং এটি দেশের ভবিষ্যৎ রক্ষার নির্বাচন।

সোমবার রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৫০ জন নতুন নিয়োগপ্রাপ্তসহ সব মিলিয়ে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি তুলে ধরা হয়।

মুহাম্মদ ইউনূস বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে কেবল পাঁচ বছরের সরকারের জন্য ভোট বলা যাবে না—গণভোট যুক্ত হওয়ায় এটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তার ভাষায়, ‘এটি একেবারেই নতুন ধরণের একটি নির্বাচন। দেশ অতীতে বহু প্রহসনের নির্বাচন দেখেছে; এবার সেই স্মৃতি পেছনে ফেলে নতুন মানদণ্ড স্থাপন করতে হবে। এটি গণঅভ্যুত্থানের পরের নির্বাচন—এই নির্বাচন সেই আন্দোলনকে পূর্ণতা দেবে। এ ভোটের মাধ্যমে আমাদের জাতির ভবিষ্যৎ দীর্ঘ সময়ের জন্য নির্ধারিত হবে।’

তিনি বলেন, নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তারাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন, ‘ব্যর্থতার কোনো সুযোগ নেই। এই নির্বাচন জাতির নতুন সূচনার পথ করে দেবে, আর জেলা প্রশাসকরা থাকবেন সে নবজন্মের সহায়ক শক্তি হিসেবে।’

নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় সব জ্ঞান ও প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন

গত ১৫ বছরে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার ভোট দিতে পারেননি—এ কথা স্মরণ করিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকেরাও আসন্ন নির্বাচন নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করছেন এবং তারা জানতে চান বাংলাদেশ এবার কী ধরনের নির্বাচন পরিচালনা করে।

জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘এই নির্বাচন সফল করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের অঙ্গীকারের অংশ। এটি এক বড় ধরনের অভিযান, যেখানে আমাদের জয়লাভ করতেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে জেতা ছাড়া উপায় নেই।’

বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

এ ছাড়া মাঠ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের ডিসি শরীফা হক এবং বগুড়ার ডিসি মো. তৌফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০