সিপিএন ডেস্ক:
২২ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের

ছবি: সংগৃহীত

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয় আর পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।

জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্নস্থানে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা।

আরও পড়ুন:

নেতারা বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ। তাই ষড়যন্ত্র প্রতিহত করার বিকল্প নেই। ওয়ান ইলেভেনের মতো মাইনাস টু বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তি-তর্কে বাড়ছে সংশয়। পিআরসহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো কোনো দল নেমেছে রাজপথেও।

আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়।

এদিন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে।

ফারুক বলেন, অন্তর্বর্তী সরকারকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন। এটা কী গণতন্ত্রের পক্ষের লোক হলেন। যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শঙ্কার মধ্যে ফেলছেন। পিআর পদ্ধতি যদি আনতে হয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে যান, ভোট দিয়ে সংসদে যান। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংসদে যান। সংবিধান পরিবর্তন করে পিআর দেন।

জাতীয় প্রেসক্লাবের আরেকটি অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ। তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই।

রিপন বলেন, আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেয়া যায়, কোনোভাবে বিলম্বিত করা যায় তাহলে ড. ইউনূস রাগে দুঃখে হয়ত ক্ষমতা ছেড়ে চলে যাবেন। তারপর হয়ত ভারতের প্রেসক্রিপশনে এখানো অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নানা দফা দাবির নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। মনে করছেন আর একটু সময় পেলে পেটে ক্ষুধা বেশি লাগলে আমি বেশি করে খেতে পারবো। সেটা কিন্তু আমরা বুঝি।

নয়াপল্টনে আরেকটি অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যদি ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেয়ার একটা প্রচেষ্টা করেছেন, শেখ হাসিনা পারেননি। এখন যারা ভেতর থেকে চেষ্টা করছেন তারাও সেই জিনিসটা করতে পারবেন না।

দেশের স্বাধীনতা ও সার্বভৌম এবং স্থিতিশীলতা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০