
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে মনজিলা ঝুমা উল্লেখ করেন, এনসিপি প্রাথমিকভাবে যে ১২৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছিল, তার মধ্যে খাগড়াছড়ি-২৯৮ নম্বর আসনে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে গত ২৪ ডিসেম্বর তার পক্ষ থেকে দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের আগেই তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত অবহিত করেছেন বলেও জানান।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে লেখেন, তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুণ প্রজন্ম একদিন সংসদে প্রতিনিধিত্ব করবে—হয়তো আজ নয়, তবে খুব শিগগিরই।
প্রসঙ্গত, মনজিলা সুলতানা ঝুমা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়কারীর পাশাপাশি দক্ষিণাঞ্চলের সংগঠকের দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন