সিপিএন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩১ জন

মেট্রোরেল বন্ধের দাবি ভুয়া: মনোরেল দিয়ে সংযোগ বাড়ানোর কথা বলেছেন তারেক রহমান

ছবি: সংগৃহিত

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Daily DUCSU’ নামের একটি ফেসবুক পেজ থেকে ছড়ানো একটি ফটোকার্ডে দাবি করা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় এলে মেট্রোরেল বন্ধ করে ডিজিটাল লোকাল বাস চালু করবেন। তবে যাচাইয়ে দেখা গেছে, এই দাবি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

বাংলাফ্যাক্টের অনুসন্ধানে উঠে এসেছে, তারেক রহমান এমন কোনো বক্তব্য দেননি। বরং তিনি রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত ও আধুনিক করার পরিকল্পনার কথা বলেছেন। ঢাকার যানজট কমাতে বিদ্যমান মেট্রোরেল ব্যবস্থার পাশাপাশি নতুনভাবে মনোরেল চালুর সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেন।

গত ২০ জানুয়ারি রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে বনানী সোসাইটি আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই যানজট সমস্যার সমাধান করা হয়েছে। সেসব দেশে জনপ্রতিনিধিরাও বাস, ট্রেন বা টিউবের মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন—এ উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশেও তা সম্ভব।

তিনি আরও জানান, বিশেষজ্ঞদের মত অনুযায়ী মনোরেল তুলনামূলকভাবে কম ব্যয়ে স্থাপন করা যায় এবং প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরও সহজ। খরচ কম হওয়ায় ভাড়াও নাগালের মধ্যে রাখা সম্ভব, যা সাধারণ মানুষের চলাচল সহজ করবে। বনানী ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় মনোরেল চালু করে তা মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

তারেক রহমান স্পষ্টভাবে বলেন, মেট্রোরেলে ইতোমধ্যে জনগণের অর্থ ব্যয় হয়েছে, তাই সেটি ভেঙে ফেলার প্রশ্নই আসে না। বরং নতুন পরিবহন ব্যবস্থাকে বিদ্যমান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেই সামগ্রিক সমাধান সম্ভব।

সব মিলিয়ে, মেট্রোরেল বন্ধের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সত্য নয়। নির্বাচনকে সামনে রেখে একটি চক্র পরিকল্পিতভাবে তথ্য বিকৃত করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে যাচাইয়ে প্রতীয়মান হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০