সিপি নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল ইসি

ছবি: সংগৃহিত

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানিয়েছেন, সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে কমিশন কাজ করছে এবং এ বিষয়ে খুব শিগগিরই আলাদা নির্দেশনা জারি করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আখতার আহমেদ বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো বাধা না আসে, সে বিষয়টি কমিশন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মোবাইল ফোন নিয়ে সাংবাদিকদের প্রবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাচন কমিশনের একটি নির্দেশনা ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে সাংবাদিক সমাজ এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এবং সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতার আশঙ্কা জানায়।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

তবে ওই নির্দেশনায় ব্যতিক্রম হিসেবে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারের জন্য মনোনীত দুইজন অঙ্গীভূত আনসার বা ভিডিপি সদস্যকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

সাম্প্রতিক প্রতিক্রিয়া ও সাংবাদিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যমকর্মীদের জন্য আলাদা ও স্পষ্ট নির্দেশনা শিগগিরই প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০