সিপি নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

১৩তম সংসদ: ২৯৭ এমপির গেজেট প্রকাশ

ছবিঃ সংগৃহিত

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট জারি হয়।

ইসির তথ্য অনুযায়ী, নির্ধারিত ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়। এর মধ্যে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেটে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা-মাতার নাম এবং ঠিকানা সংযুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেজেটটি দেখা যাচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সব প্রক্রিয়া শেষে এখন গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের ফলাফল চূড়ান্ত রূপ পেল।

দলভিত্তিক ফলাফল

২৯৭ আসনের ফলাফলে দলীয় অবস্থান নিম্নরূপ:

  • বিএনপি: ২০৯ আসন

    • মিত্র দল গণঅধিকার পরিষদ, বিজেপি ও গণসংহতি আন্দোলন: ১টি করে আসন

  • জামায়াতে ইসলামী: ৬৮ আসন

    • জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬ আসন

    • বাংলাদেশ খেলাফত মজলিশ: ২ আসন

    • খেলাফত মজলিশ: ১ আসন

  • ইসলামী আন্দোলন: ১ আসন

  • স্বতন্ত্র প্রার্থী: ৬ আসন

উল্লেখ্য, অবশিষ্ট আসনগুলোর বিষয়ে কমিশন পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০