জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে সরকার জোরালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিকেল কলেজের উদ্দেশে যাত্রা শুরু করে। গাড়ি বহরটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান ও করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
ঐতিহাসিক এই সফরকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘২০ হোস্টেল প্রকল্প’-এর অংশ হিসেবে ছাত্রীদের জন্য দুটি নবনির্মিত হোস্টেলের নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মন্তব্য করুন