নীলফামারী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৫ জন

নারী শিক্ষার্থীদের উপহাস করে রাজনীতি করা চলবে না: রাকসু ভিপি

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন যে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিবির প্যানেলের বিজয় খুবই আনন্দের। সেখানে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের হিজাব ও নেকাব পরিহিত ছাত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে নারী শিক্ষার্থীদের উপহাস করে কোনও রাজনীতি করা চলবে না। সবাই তা বুঝতে পেরেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোন্ডারী এলাকায় গ্রামবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।

 

আরও পড়ুন:

 

ভিপি জাহিদ আরও বলেন, নারী শিক্ষার্থীদের উপহাস করে যদি কোনও কিছু করার চেষ্টা করা হয়, তাহলে সমগ্র ছাত্রসমাজ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। আমরা আশা করি ভবিষ্যতে কেউ আর হিজাব ও নেকাব নিয়ে উপহাস করবে না। ধর্ম বা বর্ণ নির্বিশেষে সকলেরই দেশে তাদের মতামত প্রকাশের সুযোগ রয়েছে। তাই, কাউকে উপহাস করা বা কিছু বলা উচিত নয়। তাছাড়া, আমরা সকলেই লক্ষ্য রাখব যে আমাদের দেশে কোনও ধরণের খারাপ সংস্কৃতি তৈরি না হয়। আমরা সকলেই নির্বাচিত হয়েছি, কিন্তু সায়মা নামে এক বোনের মৃত্যু আমাদের দুঃখ দিয়েছে।

জাহিদ বলেন, “আমি খুবই খুশি যে গ্রামবাসীরা আজ আমাকে এই ধরণের সংবর্ধনা দিচ্ছে। আমি সর্বদা স্থানীয়দের পাশে থাকার চেষ্টা করব। আমি আমার জেলার ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করব।”

দীর্ঘ ৩৫ বছর পর, ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রশিবিরের ‘সম্মিলিত ছাত্রজোট’-এর প্রার্থীরা ২৩টি পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেন। নীলফামারীর মোস্তাকুর রহমান জাহিদ ভিপি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। গত রবিবার শপথ গ্রহণের পর, তিনি আজ নীলফামারীর সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোন্ডারী গ্রামে তার বাড়িতে আসেন।

স্থানীয় স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সেখানে একটি সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুর সাত্তার, জামায়াতে ইসলামীর যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০