শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৬ জন

এক্সপ্রেসওয়েতে ডাকাতি, ৪ লাখ টাকা ছিনতাই

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কে দুই গরু ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় এক্সপ্রেসওয়ের বন্দরখোলা চৌরাস্তা নামক স্থানের সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিবচরের পাঁচ্চর থেকে গরু কিনতে পিকআপ ভ্যানে করে টেকেরহাট যাচ্ছিলেন পাঁচ্চর এলাকার দুই গরু ব্যবসায়ী। ভাঙ্গাগামী লেনের বন্দরখোলা চৌরাস্তার কাছে এলে সামনে থেকে একটি প্রাইভেট কার তাদের গাড়ির গতিরোধ করে।

এ সময় পিকআপ ভ্যান থামিয়ে বিষয়টি দেখার চেষ্টা করলে প্রাইভেট কারে থাকা ডাকাত দলের চার সদস্য এলোপাতাড়ি কুপিয়ে দুই ব্যবসায়ীকে আহত করে। এ সময় তাদের থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

আহত ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) ও আলাউদ্দিন দেওয়ানকে (৬৭) শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত রাজন মোল্লা বলেন, আমরা পিকআপ ভ্যান নিয়ে টেকেরহাট যাচ্ছিলাম।

বন্দরখোলা চৌরাস্তার কাছে একটি প্রাইভেট কার রাস্তায় দাঁড় করানো ছিল। আমরা ভেবেছিলাম গাড়িটি নষ্ট হয়ে গেছে। বিষয়টি দেখার চেষ্টা করলে চার ডাকাত আমাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। সঙ্গে থাকা চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০