CP News Desk
২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬২ জন

শীর্ষ বিচারপতির দায়িত্বে এখন জুবায়ের রহমান চৌধুরী

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত


দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদের নতুন অধ্যায় শুরু হলো।

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী । সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি।

রোববার সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে  নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস সহ সদ্য সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও রাষ্ট্রের বিভিন্ন উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে যে রদবদল শুরু হয়, তার ধারাবাহিকতায় বিচার বিভাগের নেতৃত্বে আসেন বিচারপতি রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি শনিবার অবসরে যান। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করা

শীর্ষ বিচারপতির দায়িত্বেে এখন জুবায়ের রহমান চৌধুরী- ছবিঃ সংগৃহীত
শীর্ষ বিচারপতির দায়িত্বেে এখন জুবায়ের রহমান চৌধুরী- ছবিঃ সংগৃহীত

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে স্থায়ীভাবে এ পদে নিয়োগ দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের দিন থেকেই তার নিয়োগ কার্যকর হবে।

১৯৬১ সালের ১৮ মে জন্মগ্রহণকারী জুবায়ের রহমান চৌধুরী বিচারাঙ্গনের একটি পরিচিত নাম। তার বাবা প্রয়াত এ এফ এম আবদুর রহমান চৌধুরীও ছিলেন সুপ্রিম কোর্টের বিচারক। পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি আইনাঙ্গনে দীর্ঘ পথচলা গড়ে তুলেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৮৫ সালে জজ কোর্টে আইন পেশা শুরু করেন এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। দীর্ঘ সময় বিচারিক দায়িত্ব পালনের পরও আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে আপিল বিভাগে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন আসে। আন্দোলনকারীদের দাবির মুখে ১০ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। ওই দিনই হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতির দায়িত্ব পান। এর দুই দিন পর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ চারজন বিচারপতিকে হাইকোর্ট বিভাগ থেকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়। ১৩ আগস্ট তারা শপথ নেন।

বয়সসীমা অনুযায়ী জুবায়ের রহমান চৌধুরী ২০২৮ সালের ১৮ মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

বর্তমানে আপিল বিভাগে তার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

নতুন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগে স্বচ্ছতা, স্বাধীনতা ও সংস্কারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০