নরসিংদী প্রতিনিধি
৩১ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

শিবপুরে দুর্বৃত্তদের হামলায় মৎস্যজীবী লীগ নেতার ভাই নিহত

ছবি: সিপিএন

নরসিংদীর শিবপুর উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত শরীফ মিয়া (৩৮) স্থানীয় মৎস্যজীবী লীগ নেতার ভাই বলে জানা গেছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বসতঘরে ঢুকে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শিবপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) তার মৃত্যু হয়।

শরীফ মিয়া শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগের এক নেতার ভাই এবং যশোর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরের বড় ভাই ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তার মৃত্যুর খবরে শিবপুর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। একই সঙ্গে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এর আগে জেলার বেলাবো উপজেলায় বস্তাবন্দি অবস্থায় এক যুবলীগ নেতার মরদেহ উদ্ধারের ঘটনায় নরসিংদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিবপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০