সিপি নিউজ ডেস্ক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৯ জন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। ট্রাক প্রতীক নিয়ে তিনি এই আসনে নির্বাচনে অংশ নিচ্ছিলেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, দলীয় সভাপতি নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে পূর্ণ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন ঘিরে বড়লেখা ও জুড়ী এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগে সক্রিয় ছিলেন আব্দুন নুর। সংবাদ সম্মেলনে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

প্রার্থিতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও তুলে ধরেন তিনি। আব্দুন নুরের অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র দখল করে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হুমকির কারণে তিনি লক্ষ্যভিত্তিক সহিংসতা বা টার্গেট কিলিংয়ের ঝুঁকিতে রয়েছেন। তবে নিজের জীবনের তোয়াক্কা না করে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই তরুণ রাজনৈতিক নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০