
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬। এ উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম উপমহাদেশের প্রখ্যাত অলীয়ে কামেল পীরানে পীর হযরত খাজা শাহ্ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী (রহ.) ছাহেবের পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন।

জিয়ারত শেষে তিনি সম্পূর্ণ দরবার শরীফ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত ভক্তবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশ, জাতি ও নিজের নির্বাচনী সাফল্যের জন্য দোয়া কামনা করেন।

আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে দোয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে তার প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।
দরবার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার শেষ দিনে তার এই কর্মসূচি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
মন্তব্য করুন