সিপি নিউজ ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

সরকার গঠনের খুব কাছাকাছি আমরা: নাহিদ ইসলাম

ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পর সরকার গঠন নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল সরকার গঠনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বলে তারা মনে করছেন।

রাজধানীর এ.কে.এম. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল ৮টার দিকে ৩০১ নম্বর কক্ষে নিজের ভোট প্রদান করেন নাহিদ ইসলাম। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, এটি তার জীবনের প্রথম ভোট প্রদান। এ সময় তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “আজ দেশের মালিকানা বুঝে নেওয়ার দিন। সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিন।”

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে এনসিপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ব্যালটের মাধ্যমেই এসব ঘটনার জবাব দেবে।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, সেনাবাহিনী ও গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এনসিপির আহ্বায়ক। তিনি প্রত্যাশা করেন, দায়িত্বপ্রাপ্ত সব পক্ষ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবে।

সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণের রায় আমাদের পক্ষেই আসবে।” একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু রাখতে দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্রে অবস্থান করবেন।

নির্বাচনের ফল যাই হোক না কেন, জনগণের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০