সিপিএন বিনোদন ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৫ জন

বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্মাতা রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিজয়ী

নির্মাতা রুবাইয়াতের ছবি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ বিজয়ী বার্লিনে। ছবিঃ সিপিএন গ্রাফিক্স

বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসর বসেছে জার্মানিতে। ১২ ফেব্রুয়ারি উঠেছে এবারের উৎসবের পর্দা, নামবে ২২ ফেব্রুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে ‘ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড’ বিজয়ী ছবির নাম। এবার বিভিন্ন দেশের ১৪টি ছবি পাচ্ছে বিশেষ এই অনুদান।

তালিকায় রয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্ব চলচ্চিত্রের নামি এই আসরের অনুদান পেলেন রুবাইয়াত। এর আগে ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পেয়েছিল ৫০ হাজার ইউরো। এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য পেলেন ৮০ হাজার ইউরো।

বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১৬ লাখ টাকা। খবরটি কালের কণ্ঠকে জানিয়েছেন নির্মাতা নিজেই। ১৩ ফেব্রুয়ারি এবারের নির্বাচিত ফিচার চলচ্চিত্রগুলোর নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১৪টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়।

ছবিগুলো মোট অনুদান পাবে দেড় মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকারও বেশি।

 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর শুটিং এরই মধ্যে সম্পন্ন করেছেন রুবাইয়াত। অভিনয়ে আছেন বাংলাদেশের জাতীয় পুরস্কার বিজয়ী তিন অভিনেত্রী—আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু এবং সুনেরাহ বিনতে কামাল। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন নবাগতা জাইনিন করিম চৌধুরী।

রূপকথার মতো বিয়ের স্বপ্ন দেখা এক তরুণীকে নিয়ে গল্প।

এক জটিল রোগে আক্রান্ত এই তরুণী। ঘরোয়া উপায়ে উপশম হয় না। মানসিক চাপে পড়ে বিভ্রম হয় তার। সামাজিক বাস্তবতার ভেতর নারীর মানসিক লড়াই এবং হরর উপাদান মিলিয়ে গল্পটি, জানিয়েছেন নির্মাতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০