সিপি নিউজ ডেস্ক
১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৯ জন

পীরগঞ্জে ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ

ছবিঃ সংগৃহিত

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি ভোটকেন্দ্র থেকে সিল দেওয়া ব্যালট পেপার ও নির্বাচনী সিল উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ জনতার মাঝে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন কিছু সময়ের জন্য অবরুদ্ধ হন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ছয়টি সিলমারা ব্যালট পেপার ও দুটি নির্বাচনী সিল পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যালটের মধ্যে দুটি ধানের শীষ প্রতীকে সিল দেওয়া, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোট চিহ্নিত ছিল।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে ব্যালট পেপার ও সিল দেখতে পেয়ে বিষয়টি প্রধান শিক্ষককে জানায়। পরে প্রধান শিক্ষক তা প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে নারীরাও ঝাড়ু হাতে প্রতিবাদে অংশ নেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন।

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, রংপুর-৬ আসনের সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল আমীন ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র সাইফুল ইসলাম পান ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

ভোটে অনিয়মের অভিযোগ তুলে ফল পুনর্গণনার দাবিতে গত কয়েকদিন ধরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ওই এলাকায় কর্মসূচি পালন করে আসছিলেন। এর মধ্যেই সিলমারা ব্যালট উদ্ধারের ঘটনা রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০