সিপি নিউজ ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৫ জন

দুই ধাপে শপথ নিলেন জামায়াত জোটের এমপিরা

ছবিঃ সংগৃহিত

জাতীয় সংসদ ভবনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ধাপে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেন বিএনপি থেকে নির্বাচিত প্রতিনিধিরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাদের শপথবাক্য পাঠ করান।

পরবর্তীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ও কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। এমপি হিসেবে শপথের পর জামায়াতের নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দ্বিতীয় দফায় শপথ নেন।

ছবিঃ সংগৃহিত

তবে দ্বিতীয় দফার শপথের আগে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা এবং বিএনপির ইশরাক হোসেন-কে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

এর আগে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয় এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শপথ গ্রহণ নিয়েও কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়।

এ বিষয়ে কক্সবাজার-১ আসন থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। বিষয়টি জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে তখন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০