সিপি নিউজ ডেস্ক
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৮ জন

শিক্ষায় হাই জাম্প না ‘পোল ভল্ট জাম্প দিতে হবে’: শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহিত

শিক্ষা খাতে বড় ধরনের অগ্রগতির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, “এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প নয়, পোল ভল্ট জাম্প দিতে হবে।” তিনি জানান, শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার শিক্ষা মন্ত্রণালয়-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দাবি করেন, ২০০১ সালে দায়িত্ব নেওয়ার পর নকল ও প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভবিষ্যতেও এসব অনিয়মের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না বলে তিনি আশ্বাস দেন।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর তাগিদ

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বায়নের যুগে পিছিয়ে থাকা শিক্ষাব্যবস্থা নিয়ে এগিয়ে থাকা সম্ভব নয়। “এডুকেশন এখন আর কেবল দেশীয় বিষয় নয়; এটি আন্তর্জাতিক পরিসরের একটি ক্ষেত্র। আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে হবে,”—যোগ করেন তিনি।

তিনি ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারে জোর দেন। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর এবং ডিজিটাল লিটারেসি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কারিকুলাম ‘পরিবর্তন’ নয়, ‘পর্যালোচনা’

কারিকুলাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্পূর্ণ পরিবর্তন নয়; বিদ্যমান পাঠ্যক্রমের পর্যালোচনা (রিভিউ) করা হবে। এছাড়া এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০