সিপিএন ডেস্ক
২৭ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

শেরপুরে আবাসিক ভবন থেকে ২৫ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

ছবি: সংগৃহীত

শেরপুর শহরের একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুদকৃত তেল ও ট্যাংক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের গোয়ালপট্টি এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মেসার্স শিমলা ট্রেডার্সের মালিক তাপস নন্দীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক বহুতল ভবনের নিচতলায় অবৈধভাবে তেলের ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় ভবনের নিচতলায় রাখা ট্যাংকে ১৮ হাজার ৫৮ লিটার ডিজেল পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে মোট প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল মজুতের সক্ষমতা ছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবন থেকে জ্বালানি তেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একদিনের মধ্যে তেল ও তেলের ট্যাংক সরিয়ে ফেলতে হবে, অন্যথায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় এভাবে বিপজ্জনক দাহ্য পদার্থ মজুত রাখায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। প্রশাসনের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০