
শুক্রবার (১৮ এপ্রিল) ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে রুমিন ফারহানা বলেন, এনসিপি-তে যোগ দিচ্ছেন এ নিয়ে যে আলোচনা চলছে, এর সঙ্গে ন্যূনতম সত্যতাও নেই । তিনি স্পষ্ট ভাষায় বলেন, “এটি একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব।
সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, এনসিপির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়েছিল কি না। জবাবে তিনি জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা ছিল। এনসিপির কিছু নেতাও তাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
রুমিন ফারহানা বলেন, তারা তাকে একসঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকার কথাও বলেছিলেন। তবে তিনি সে বিষয়ে আগ্রহ দেখাননি এবং আলোচনাও এগিয়ে নেননি।
এর সঙ্গে ন্যূনতম সত্যতাও নেই: রুমিন ফারহানা
এই যোগাযোগ জাতীয় নির্বাচনের আগে নাকি পরে হয়েছিল—এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দেখা-সাক্ষাৎ হয়, কিন্তু বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে রুমিন ফারহানার এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনার অবসান হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রুমিন ফারহানা এর আগে বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
মন্তব্য করুন