আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

বিরল হান্টা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

হান্টা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা
ছবিঃ সংগৃহীত

স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে একটি প্রমোদতরীতে বিরল হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত অন্তত ৩ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এরপর থেকে দফায় দফায় যাত্রীদের সরিয়ে নেওয়া হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিওএইচও)।

মঙ্গলবার স্পেনের মাদ্রিদে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডাব্লিওএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস।

টেড্রোস বলেন, বিরল এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের কাজ এখনও শেষ হয়নি।

তবে এখন পর্যন্ত বড় ধরনের বৈশ্বিক প্রাদুর্ভাবের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

আরও পড়ুন…

মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাও করের আওতায় আসছে

এদিকে, এমভি হন্ডিয়াসতে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে ৩ যাত্রীর মৃত্যু ঘটনায় আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। বিরল এই ভাইরাসের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কার্যকর ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই।

তবে জনস্বাস্থ্যের জন্য বৈশ্বিক ঝুঁকি বর্তমানে কম উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এ পরিস্থিতিকে কোভিড-১৯ মহামারির শুরুর সঙ্গে তুলনা করার সুযোগ নেই।

সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে টেড্রোস বলেন, ভাইরাসটির ইনকিউবেশন বা সুপ্তিকাল দীর্ঘ হওয়ায় আগামী কয়েক সপ্তাহে আরও সংক্রমণ শনাক্ত হতে পারে।

গত দুদিন ধরে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে এমভি হন্ডিয়াসের ১২০ জনের বেশি যাত্রী ও নাবিককে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়। নিজ নিজ দেশে ফেরার পর বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন স্বাস্থ্যবিধি অনুসরণ করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য হিন্দু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, অধিকাংশ দেশ উচ্চঝুঁকির সংস্পর্শে আসা ব্যক্তিদের ৪২ দিনের নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণের (কোয়ারেন্টিন) ব্যবস্থা নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থার (সিডিসি) ভারপ্রাপ্ত পরিচালক জয় ভট্টাচার্য জানিয়েছেন, মার্কিন যাত্রীদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিন নাও হতে পারে।

এদিকে এমভি হন্ডিয়াসকে কোথায় নোঙর করতে দেওয়া হবে এবং যাত্রীদের চিকিৎসার দায়িত্ব কে নেবে—তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জটিলতাও তৈরি হয়েছে।

কেপ ভার্দে জাহাজটিকে তাদের বন্দরে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে রাজধানী প্রাইয়ার উপকূলে নোঙর করা অবস্থায় থেকেই গত সপ্তাহে তিনজন অসুস্থ যাত্রীকে ইউরোপে বিমানযোগে সরিয়ে নেওয়া হয়।

পরবর্তীতে স্পেন ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে জাহাজটিকে নোঙরের অনুমতি দেয়, যাতে যাত্রী ও নাবিকদের সরিয়ে নেওয়া সম্ভব হয়।

ফারাক্কা বাধের পাল্টা জবাবে পদ্মা ব্যারেজ

তবে দ্বীপপুঞ্জের আঞ্চলিক সরকার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, ‘বিশ্বের এখন আরও স্বার্থপরতা বা ভয় নয়, বরং সংহতি ও সহযোগিতা প্রয়োজন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০