সিপিএন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

সূর্য ডোবে না, এমন দেশে নামাজ আদায়ের পদ্ধতি

নামাজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি আদায় করা ফরজ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আবশ্যক। এছাড়া ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরে কিছু নফল নামাজও আছে। যতই ব্যস্ততা থাকুক না কেন, সময়মতো নামাজ পড়তেই হবে।

অনেকে জানতে চান, যেসব দেশে সূর্য ডোবে না, সেখানে নামাজ পড়বেন কীভাবে? এ জন্য ওই সব দেশসমূহের নামাজের বিধান নিয়ে ফুকাহায়ে কেরাম গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত দিয়েছেন:

যেসব এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় না যেমন: সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই সূর্য উদয় হয়ে যায় বা অনেক দিন সূর্য উদয় হয় না বা অস্ত যায় না সেসব এলাকার মুসলমানদের উপরও প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রমজান মাসে রোজা রাখা ফরজ।

এসব এলাকায় নামাজ-রোজার সময় নির্ধারণের জন্য করণীয় হল, তাদের সবচেয়ে নিকটবর্তী যে এলাকায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় পাওয়া যায় সে এলাকার সময়ের সঙ্গে মিলিয়ে তারা নামাজ-রোজা আদায় করবেন। (আলমাজমু শরহুল মুহাযযাব ৩/৪৩; ফিকহুন নাওয়াযিল ২/১৫৪)

আরও পড়ুন: 

হজরত নাউয়াস ইবনে সামআন (রা.)-এর সূত্রে বর্ণিত, একদা হজরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের আবির্ভাব ও সে সময়ের ফেতনা নিয়ে আলোচনা করছিলেন।

বর্ণনার একপর্যায়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চল্লিশ দিন অবস্থান করবে, এর প্রথম দিন এক বছর সমপরিমাণ, দ্বিতীয় দিন এক মাস সমপরিমাণ এবং তৃতীয় দিন এক সপ্তাহ সমপরিমাণ, আর বাকী দিনগুলো সাধারণ দিনসমূহের ন্যায়।

সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন,

হে আল্লাহর রসুল! এক বছর সমপরিমাণ দিনে কি আমাদের এক রাত-দিনের পরিমাণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই কি যথেষ্ট হবে? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং তা সময় হিসাব করে পূর্ণ এক বছরের নামাজই আদায় করতে হবে। (মুসলিম: ২৯৩৭; আবু দাউদ: ৪৩২১)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০