সিপিএন ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ৫:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৫ জন

ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে ‘নতুন সুবিধা’ আনল হোয়াটসঅ্যাপ

ইউজারদের ডেটা সুরক্ষায় আরও একটি নতুন পদক্ষেপ নিয়েছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় মেসেজিং এই অ্যাপটি চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদ এবং সহজ করার জন্য নতুন ‘পাসকি এনক্রিপশন সিস্টেম’ যুক্ত করেছে, যা ব্যবহারকারীদের বায়োমেট্রিক অথেনটিকেশন যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ব্যবহার করে ব্যাকআপ সুরক্ষিত করতে সহায়তা করবে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এই নতুন পাসকি এনক্রিপশন ফিচার আইওএস এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্যই আনা হচ্ছে। এর মাধ্যমে আর দীর্ঘ ৬৪ অঙ্কের পাসওয়ার্ড মনে রাখতে হবে না, বরং ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা বায়োমেট্রিক সুবিধা ব্যবহার করে দ্রুত এবং নিরাপদে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন।

আরও পড়ুন

২০২১ সালে হোয়াটসঅ্যাপ প্রথমবারের মতো চ্যাট ব্যাকআপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করেছিল। তবে সে সময় ব্যবহারকারীদের একটি পাসওয়ার্ড তৈরি করতে অথবা ৬৪ অঙ্কের একটি এনক্রিপশন কী সংরক্ষণ করতে হতো, যা ফোন হারানো বা নতুন ফোনে ডেটা স্থানান্তরের সময় সমস্যা তৈরি করেছিল। নতুন পাসকি সিস্টেম এবার সেই জটিলতা দূর করে দিয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি সক্রিয় করতে ‘চ্যাট’ মেনু থেকে ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে গিয়ে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ অপশনটি এনেবল করতে হবে। এরপর ব্যাকআপ ডেটা কেবল ব্যবহারকারীর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

এই নতুন পাসকি এনক্রিপশন সুবিধার ফলে, ব্যাকআপ করা চ্যাট হিস্টোরি, ছবি, ভিডিও, বা ভয়েস নোট হোয়াটসঅ্যাপ, গুগল ড্রাইভ বা আইক্লাউডে কোনো তৃতীয় পক্ষ দেখতে পারবে না। সবকিছু থাকবে কেবল ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০