সিপিএন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫১ জন

পিআর মানে আমরা মনে করি পাবলিক রিলেশন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও ঝুলন্ত পার্লামেন্টের জন্ম দেয়। তিনি দাবি করেন, দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর জিয়াউর রহমানের মাজারে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমরা পিআর বলতে বুঝি পাবলিক রিলেশন, অর্থাৎ জনসংযোগ। এখন সবাই জনসংযোগে ব্যস্ত, সেই পিআরেই আমরা বিশ্বাস করি। কিন্তু যারা প্রোপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নামে দেশে ‘পার্মানেন্ট রেস্টলেসনেস’ বা স্থায়ী অস্থিরতা প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না।’

আরো  পড়ুন :

 

তিনি আরও বলেন, বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতির বিভাজনে বিশ্বাস করে না। দলটি সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত রাজনৈতিক ধারায় বিশ্বাসী। বিএনপি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে চায়।

বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, দেশে গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এখানে দেশি ও বিদেশি শক্তির ভূমিকা থাকতে পারে, এমনটি আমরা অনুমান করতে পারি। তবে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ, তারা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে।’

নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, এবং সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে জনসংযোগ শুরু করেছেন। কেউ যদি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, জনগণ তাদের রাজনৈতিকভাবে চিহ্নিত ও প্রত্যাখ্যান করবে বলে তিনি সতর্ক করেন।

এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভেদ ভুলে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০